শ্যালিকার আপত্তিকর ছবি মোবাইল ধারণ, ভগ্নিপতি গ্রেফতার

মানিকগঞ্জ প্রতিনিধি

মানিকগঞ্জে মোবাইলে অ্যাপসের মাধ্যমে নিজ শ্যালিকার আপত্তিকর ছবি ও ভিডিও মোবাইল ফোনে ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার অভিযোগে দুলাভাইকে গ্রেফতার করেছে মানিকগঞ্জ সিপিসি-৩, র‌্যাব-৪।

গ্রেফতার পলাশ রংদার (২৪) উপজেলার বেলদহ গ্রামের উপেন রংদারের ছেলে। বুধবার (২৯ মার্চ) বিকেলে জেলার দৌলতপুর থানার কুমুরিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

জানা যায়, গ্রেফতারকৃত আসামি ভিকটিমের বড় বোনের স্বামী। বিয়ের পর থেকে তিনি ভিকটিমকে অনৈতিক সম্পর্ক করার জন্য বিভিন্ন ভাবে কুপ্রস্তাব দিয়ে আসছিল। রাজি না হওয়ায় চলতি বছর ২৮ ফেব্রুয়ারি মোবাইল অ্যাপসের মাধ্যমে ভিকটিমের কুরুচিপূর্ণ ছবি ও ভিডিও তৈরি করে ভিকটিমের বাবা ও অন্যান্য আত্মীয়স্বজনের ইমু নাম্বারসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়।
ঘটনার আইনগত প্রতিকার চেয়ে ভিকটিমের বাবা বুধবার সকাল দশটার দিকে মানিকগঞ্জ র‌্যাব-৪, সিপিসি-৩ এ অভিযোগ দায়ের করেন। অভিযোগ দায়েরের পর অভিযুক্ত পলাশ রংদারকে গ্রেফতার করা হয়। আসামির বিরুদ্ধে মানিকগঞ্জ জেলার দৌলতপুর থানায় একটি মামলা রুজু করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights