শ্রমিক আন্দোলনেও আনসার বাহিনীর সক্ষমতার প্রমাণ মিলেছে: মহাপরিচালক

কালিয়াকৈর (গাজীপুর):থেকে জিল্লুর রহমান

গাজীপুরের কালিয়াকৈরের সফিপুরে বাংলাদেশ আনসার ও ভিডিপি একাডেমিতে অঙ্গীভূত আনসার মৌলিক প্রশিক্ষণ-২০২৬-এর সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কুচকাওয়াজে সালাম গ্রহণ করেন আনসার ও ভিডিপির মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।

এ সময় তিনি বলেন, যেকোনো পরিস্থিতি মোকাবিলায় আনসার বাহিনী নিজস্ব সক্ষমতায় দায়িত্ব পালনে প্রস্তুত। সম্প্রতি গাজীপুরে পোশাকশ্রমিকদের আন্দোলন মোকাবিলায়ও আনসার বাহিনীর সক্ষমতার প্রমাণ মিলেছে।

তিনি আরও বলেন, দেশের পাঁচ হাজারের বেশি সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তায় ৫৫ হাজারের বেশি অঙ্গীভূত আনসার সদস্য দায়িত্ব পালন করছেন। সদস্যদের বেতন বৃদ্ধি, রেশন, আবাসন ও অন্যান্য সুযোগ-সুবিধা উন্নয়নে সরকারের বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে।

অনুষ্ঠানে জানানো হয়, ৬০ দিনব্যাপী প্রশিক্ষণে অংশ নেওয়া ৬৫৪ জনের মধ্যে ৬২৭ জন সফলভাবে প্রশিক্ষণ সম্পন্ন করেছেন। পরে কৃতিত্ব অর্জনকারী প্রশিক্ষণার্থীদের পুরস্কার দেওয়া হয়।

এ সময় বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, তুরস্কের প্রশিক্ষক দলসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights