শ্রীলঙ্কার বিরুদ্ধে ১৪৩ রান রুটের, ছুঁলেন কুকের শতরানের রেকর্ড

অনলাইন ডেস্ক

ইংল্যান্ডের ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশি টেস্ট সেঞ্চুরির রেকর্ড ছুঁয়েছেন জো রুট। লর্ডসে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম দিনে ক্যারিয়ারের ৩৩তম সেঞ্চুরি করেছেন ইংলিশ ব্যাটসম্যান।

ছুঁয়ে ফেলেছেন অ্যালিস্টার কুকের রেকর্ড। লর্ডসে এটি তার ষষ্ঠ টেস্ট সেঞ্চুরি। শ্রীলঙ্কার বিরুদ্ধে ২০৬ বলে ১৪৩ রান করেন তিনি।

বৃহস্পতিবার শ্রীলঙ্কা টস জিতে ইংল্যান্ডকে ব্যাট করতে পাঠায়। ওপেনার বেন ডাকেট ৪০ রান করলেও ড্যান লরেন্স ৯ রান এবং অধিনায়ক অলি পোপ এক রানে আউট হন।
পরে রুট এবং হ্যারি ব্রুক কিছুটা প্রতিরোধ গড়ে তোলেন। কিন্তু ব্রুক ৩৩ রান করে আউট হয়ে যান। জেমি স্মিথ করেন ২১ রান। ক্রিস ওকসও ৬ রানে আউট হন। তবে রুটের সঙ্গে ৯২ রানের জুটি গড়েন গুস অ্যাটকিন্সন। তাদের জুটিই ইংল্যান্ডকে বড় রানের পথে এগিয়ে নিয়ে যায়। একপর্যায়ে ১৪৩ রানে আউট হন জো রুট।

লর্ডসে শতরান করে রুট শুধু কুককে ছুঁলেন না, টপকে গেলেন রাহুল দ্রাবিড় এবং রোহিত শর্মাকেও। আন্তর্জাতিক ক্রিকেটে ভারতের দুই ব্যাটারের ৪৮টি শতরান রয়েছে। রুট আন্তর্জাতিক ক্রিকেটে ৪৯তম শতরান করে ফেললেন। তার মধ্যে টেস্টে ৩৩টি। বাকি ১৬টি একদিনের ক্রিকেটে।

লর্ডসের মাঠে সবচেয়ে বেশি শতরানের তালিকাতেও শীর্ষে রুট। ছয়টি শতরান করে ফেললেন তিনি সেই মাঠে। ছুঁয়ে ফেললেন গ্রাহাম গুচ এবং মাইকেল ভনকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights