সংসদে কসোভোর ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রীর দিকে ডিম ছুড়ে মারলেন এমপি

অনলাইন ডেস্ক

কসোভোর ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী আলবিন কুর্তিকে লক্ষ্য করে এক আইনপ্রণেতা একের পর এক ডিম নিক্ষেপ করেন। একটি বা দুটি নয়, মোট চারটি ডিম ছোড়া হয় তার দিকে। আকস্মিক এই ঘটনায় পার্লামেন্টে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং শেষ পর্যন্ত অধিবেশন কার্যক্রম স্থগিত করা হয়।

এশিয়ান নিউজ ইন্টারন্যাশনাল (এএনআই) বলছে, স্থানীয় সময় শনিবার দেশটির পার্লামেন্ট অধিবেশন চলাকালে ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী আলবিন কুর্তির দিকে ডিম ছুড়ে মারেন বিরোধীদলীয় আইন প্রণেতা তাইম কাদরিজা। এ সময় তিনি চিৎকার করে বলেন, ‘তোমার জন্য লজ্জা!’

এদিন পার্লেমেন্টে প্রেসিডেন্ট নির্বাচন ইস্যুতে শুরু হয় বিবাদ। আলোচনার জন্য প্রধানমন্ত্রী কুর্তি অতিরিক্ত সময় চাওয়ায় ক্ষেপে যান কাদরিজা। এক পর্যায়ে ছুড়তে শুরু করেন ডিম।

উপস্থিত আইন প্রণেতা এবং পুলিশ কর্মকর্তারা দৌড়ে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পার্লামেন্টের সভাপতির নির্দেশে সরাসরি টেলিভিশন সম্প্রচার বন্ধ করে দেওয়া হয়।

এদিকে কসোভোয় হঠাৎ আগাম নির্বাচন ঘিরে বেশ কিছুদিন ধরেই উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights