সংস্কারের পাশাপাশি দ্রুত নির্বাচনের ব্যবস্থা গ্রহণ করতে হবে : ব্যারিস্টার খোকন
নোয়াখালী প্রতিনিধি
বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন বলেছেন, সরকারের ভেতর দুষ্কৃতকারী ঢুকে গেছে। এজন্য সংস্কারের পাশাপাশি দ্রুত নির্বাচন ব্যবস্থা গ্রহণ করতে হবে।
শুক্রবার সকালে নোয়াখালী জেলার সোনাইমুড়ী উপজেলার কলেজ মাঠে বাংলাদেশ জাতীয়তাবাদী উপজেলা পৌর কলেজ শাখা ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, গত ১৬ বছর দেশে একনায়কতন্ত্র সরকার ছিল। জনগণের আকাঙ্ক্ষা, নির্বাচনের মাধ্যম তারা গণতান্ত্রিক সরকার দেখতে চায়।
এসময় উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নাজিম উদ্দিন রনির সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক আনোয়ারুল হক কামাল, পৌর বিএনপির আহ্বায়ক সাবেক মেয়র মোতাহের হোসেন মানিক, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক দিদার হোসেন দিদার, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কতুব উদ্দিন সানি, পৌর বিএনপির সদস্য সচিব সৈয়দ রেজায়ে রাব্বি মাহবুবসহ উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ।
