শৃঙ্খলা ভঙ্গ: প্রশিক্ষণরত ১৪ পুলিশ সদস্যকে চাকরি থেকে অব্যাহতি

টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইলের ম‌হেড়া পুলিশ ট্রেনিং সেন্টারে প্রশিক্ষণরত ১৪ কনস্টেবলকে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে অব‌্যাহ‌তি দেওয়া হয়েছে। বৃহস্পতিবার টাঙ্গাইলের পুলিশ ট্রেনিং সেন্টারের অতিরিক্ত ডিআইজি মাহফুজুর রহমান স্বাক্ষরিত আদেশে তাদের অব‌্যাহ‌তি প্রদান করা হয়।

আদেশে বলা হয়েছে, ‘শৃঙ্খলা ভঙ্গজনিত কারণে অদ্য ২ জানুয়ারি অপরাহ্ণ থেকে প্রশিক্ষণ থেকে স্থায়ীভাবে অব্যাহতি প্রদান করা হলো।’

অব‌্যাহ‌তি পাওয়া প্রশিক্ষণরত কনস্টেবলরা রা‌তেই ট্রেনিং সেন্টার ত্যাগ ক‌রে যার যার বাড়িতে রওনা হ‌য়েছে বলে জানা গেছে।

অব্যাহতি পাওয়া প্রশিক্ষণরত কনস্টেবল হলেন- নাটোরের মিনাজুল মোন্না ওরফে মামুন, আব্দুল মান্নান, নওগাঁর জিহাদ হাসান, খুলনার শেখ নাঈম রহমান, যশোরের পাভেল ও ফারদিন, নোয়াখালীর সায়েম ও শহিদুল, গোপালগঞ্জের ইমান, ফরিদপুরের রমজান মিয়া, রাজশাহীর পারভেজ, শরীয়তপুরের রিফাত ও ছাইদুল ওরফে ছাইদুর এবং মুন্সীগঞ্জের তাওহীদ আলম।

ম‌হেড়া পুলিশ ট্রেনিং সেন্টার সূত্রে জানা গেছে, গত ২৪ জুন থেকে ৫৪তম ব্যাচের টাঙ্গাইলের ম‌হেড়া‌ পুলিশ ট্রেনিং সেন্টারে ৭৯৩ জনের ছয় মাস মেয়াদি মৌ‌লিক প্রশিক্ষণ শুরু হয়। এর মধ্যে ছয় জন অসুস্থ হওয়ায় তা‌দের বাদ দেওয়া হয়। পরে ৭৮৭ জন কনস্টেবল প্রশিক্ষণ নিচ্ছিলেন।

অ্যাডিশনাল ডিআইজি মাহফুজা আক্তারের স্বাক্ষ‌রিত বাতিল হওয়া কুচকাওয়াজের চি‌ঠি‌তে বলা হয়, ‘বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগপ্রাপ্তদের ৬ (ছয়) মাস মেয়াদি মৌলিক প্রশিক্ষণ গত ২৪-০৬-২০২৪ তারিখ থেকে ৭টি প্রশিক্ষণ প্রতিষ্ঠান বাংলাদেশ পুলিশ একাডেমি, সারদা, রাজশাহী; পুলিশ ট্রেনিং সেন্টার, (টাঙ্গাইল, নোয়াখালী, খুলনা, রংপুর); পিএসটিএস, বেতবুনিয়া, রাঙামাটি ও এএসটিসি, খাগড়াছড়িতে চলমান রয়েছে। চলমান প্রশিক্ষণের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানের তারিখ গত ১৯ ডিসেম্বর ২০২৪ নির্ধারিত ছিল। সূত্রোক্ত স্মারক মূলে অনিবার্য কারণবশত: সমাপনী কুচকাওয়াজ সাময়িকভাবে স্থগিত করা হয়। উক্ত সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানের তারিখ আগামী ১২ জানুয়া‌রি পুন: নির্ধারণ করা হয়েছে।’

অব্যাহতি পাওয়া কন‌স্টেবলরা জানান, ১৯১‌ দিন প্রশিক্ষণ হ‌য়ে‌ছে। ৭৮৭ জন কন‌স্টেবলের প্রশিক্ষণ হ‌য়েছে। পা‌সিং প্যারেড হওয়ার কথা থাক‌লে সে‌টির তা‌রিখও প‌রিবর্তন করা হ‌য়েছে। আজ‌কে হঠাৎ ক‌রে অব্যাহতির চি‌ঠি দেয়া হয়। শৃঙ্খলা ভ‌ঙ্গের কোন কাজ না ক‌রেও আমা‌দের চা‌ক‌রি থে‌কে অব্যাহতি দেয়া হলো। আওয়ামী লীগ সরকা‌রের সময় নি‌য়োগ হওয়ায় অব্যাহতি দেয়া হ‌য়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights