সকলের সমান অধিকার নিশ্চিতে কাজ করছে অন্তর্বর্তী সরকার : সুপ্রদীপ চাকমা

নিজস্ব প্রতিবেদক
পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বলেছেন, দুর্গাপূজা হলো সার্বজনীন উৎসব। দুর্গাপূজা অশুভ শক্তিকে পরাজিত করে শুভ শক্তিতে রূপান্তরিত করবে।

আজ বৃহস্পতিবার রাঙামাটি সদরের তবলছড়ি লঞ্চঘাট সংলগ্ন শ্রী শ্রী রক্ষা কালি মন্দিরে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠান পরিদর্শনে এক আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

উপদেষ্টা সুপ্রদীপ চাকমা আরও বলেন, অন্তর্বর্তীকালীন সরকার জাতি-ধর্ম-বর্ণ-গোষ্ঠী সকলের ভাগ্য উন্নয়ন এবং সমান অধিকার সুনিশ্চিত করতে কাজ করে যাচ্ছে।
তিনি বলেন, পূজা উৎসব উদযাপনে বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনী সার্বিক নিরাপত্তা নিশ্চিত করবেন। আমাদের চেতনাকে এমনভাবে জাগাতে হবে, পূজার সময় মন্দিরগুলোতে যেন আর পাহারা দিতে না হয়। আমরা সবাই শান্তিপূর্ণভাবে বসবাস করতে চাই।

এসময় পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব কঙ্কন চাকমা, রাঙামাটি জেলার পুলিশ সুপার ড. এস.এম. ফরহাদ হোসেন, রাঙামাটি সদর উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি বিমল কান্তি দে ও সেক্রেটারি সুব্রত দেসহ জেলা ও উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা ও সুধীজন উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights