সড়ক দুর্ঘটনায় আহত খাদ্যপ্রতিমন্ত্রীর সুস্থতা কামনায় জয়পুরহাটে দোয়া মাহফিল

জয়পুরহাট প্রতিনিধি
সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন জনপ্রশাসন ও খাদ্যপ্রতিমন্ত্রী আব্দুল বারীর দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় জয়পুরহাটে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

​রবিবার সকালে জয়পুরহাট জেলা বিএনপি দলীয় কার্যালয়ে জেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

দোয়া মাহফিলে উপস্থিত থেকে ও মোনাজাতে অংশ নেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান, জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন, যুগ্ম আহ্বায়ক আব্দুল ওহাব, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবু রায়হান উজ্জ্বল প্রধান, জেলা শ্রমিক দলের শফিকুল ইসলাম, জেলা কৃষকদলের সদস্য সচিব মনজুরে মওলা পলাশসহ দলীয় অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights