সন্দেহভাজন হামলাকারীর কাছে ‘একাধিক অস্ত্র’ ছিল: ট্রাম্প

অনলাইন ডেস্ক

যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসির একটি হোটেলে নৈশভোজে সন্দেহভাজন হামলাকারীর কাছে ‘একাধিক অস্ত্র’ ছিল বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসের ব্রিফিং রুমে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

ট্রাম্প আরও বলেন, সিক্রেট সার্ভিসের কিছু অত্যন্ত সাহসী সদস্য এই সন্দেহভাজন হামলাকারীকে ধরাশায়ী করেন।

স্থানীয় সময় শনিবার (২৫ এপ্রিল) সন্ধ্যায় ওয়াশিংটন ডিসির হিলটন নামের একটি হোটেলে বিভিন্ন সংবাদমাধ্যমের হোয়াইট হাউস সংবাদদাতাদের সঙ্গে নৈশভোজে অংশ নিয়েছিলেন ট্রাম্প। নৈশভোজ অনুষ্ঠান চলাকালে হঠাৎ গুলির শব্দ শোনা যায়। এর পরপরই জরুরিভিত্তিতে প্রেসিডেন্ট ও ফার্স্টলেডিকে সেখান থেকে নিরাপদে সরিয়ে নেন নিরাপত্তার দায়িত্বে থাকা সিক্রেট সার্ভিসের সদস্যরা। সরিয়ে নেওয়া হয় অতিথিদেরও।

ট্রাম্প বলেন, এটি ছিল বাকস্বাধীনতার প্রতি উৎসর্গ করা একটি আয়োজন, যার উদ্দেশ্য ছিল ঐক্য গড়ে তোলা।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়ে, বিকট শব্দের পরপরই নিরাপত্তার দায়িত্বে থাকা সিক্রেট সার্ভিসের সদস্যরা নৈশভোজের স্থানে অবস্থান নেন। এ সময় উপস্থিত অতিথিদের টেবিলের নিচে আশ্রয় নিতে দেখা যায়। পরে জরুরিভিত্তিতে প্রেসিডেন্ট ও ফার্স্টলেডিকে নৈশভোজের স্থান থেকে নিরাপদে সরিয়ে নেন সিক্রেট সার্ভিসের সদস্যরা। সেখানে থাকা দুই হাজার ৬০০ অতিথির অনেকেও নিরাপদ আশ্রয়ে চলে যান। তার আগে অতিথিদের অনেককেই টেবিলের নিচে সাময়িক আশ্রয় নিতে দেখা যায়। সূত্র: বিবিসি

বন্দুকধারী গ্রেপ্তার হয়েছে, জানালেন ট্রাম্প
সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় গুলির শব্দ, সরিয়ে নেয়া হলো ট্রাম্পকে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights