সবুজবাগ থানার ৭৩ নং ওয়ার্ডে বেগম খালেদা জিয়া’র জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত

সবুজবাগ থানার বাইগদিয়া ৭৩ নং ওয়ার্ডে বি এন পি এর উদ্যোগে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া’র ৮১তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সন্ধ্যায় বাইগদিয়া স্কুল মাট সংলগ্ন এই আলোচনা সভা এবং বেগম জিয়ার সুস্থতা, ও দীর্ঘায়ু কামনায় এক বিশেষ দোয়া করা হয়।

এ সময় বক্তব্য রাখেন :সবুজবাগ থানা বিএনপির সাবেক সভাপতি ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ন আহবায়ক বীর মুক্তিযোদ্ধা জনাব গোলাম হোসেন।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সাবেক যুগ্ন আহবায়ক সবুজবাগ থানার ও
৭৩ নং ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি জনাব জাহাঙ্গীর আলম।

এ সময় আরোও উপস্থিত ছিলেন ৭৩ নং ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক শহীদুল্লাহ শহীদ ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আজিম মিয়া, ৪ নং ওয়ার্ড মাদারটেক শাখার সাধারণ সম্পাদক ইকবাল হোসেন ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights