সমতল-পাহাড়ে আমরা সবাই একসঙ্গে মিলেমিশে থাকবো: উপদেষ্টা সুপ্রদীপ

অনলাইন প্রতিবেদক
অন্তর্বর্তী সরকারের পার্বত্য চট্রগ্রামবিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বলেছেন, এদেশের সমতল-পাহাড়ের মানুষ একসঙ্গে থাকছি, আর আজীবন একসঙ্গে বসবাস করবো।

আজ রবিবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় জগন্নাথ হলের শারদীয় দুর্গাপূজার পূজামণ্ডপ পরিদর্শনকালে স্মৃতিচারণ করে উপদেষ্টা এ কথা বলেন।

সুপ্রদীপ চাকমা বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশুনাকালে এই জগন্নাথ হলে আমি পাঁচ বছরের বেশি সময় ছিলাম। জগন্নাথ হল আমার প্রাণের জায়গা। এই জায়গাটায় থাকতে পারার কারণেই আমি মনে করি আজ আমার এ পর্যন্ত আসাটা সম্ভব হয়েছে। এদেশের সমতল-পাহাড়ের মানুষ একসঙ্গে থাকছি, আর আজীবন একসঙ্গে বসবাস করবো।
উপদেষ্টা আরও বলেন, এই দেশ এমন একটি দেশ, এখানে সাম্য, মৈত্রী, সৌহার্দ্য, বন্ধুত্ব এর সবকিছুই আছে। শুধু প্রয়োজন আমাদের তা লালন করা ও মেনে চলা। আমাদের সবার উচিত সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধনে একসঙ্গে মিলেমিশে থাকা। পাহাড় তো আমাদের সবার। এর রক্ষণাবেক্ষণ ও লালনসহ প্রত্যেকে আমরা প্রত্যেকের অধিকার রক্ষা করবো।

এসময় বিএনপি রুহুল কবির রিজভী আহমেদসহ দলীয় অন্যান্য নেতাকর্মী ও পূজাভক্তকূল সূধীজনরা উপস্থিত ছিলেন।

এর আগে উপদেষ্টা সুপ্রদীপ চাকমা সিদ্ধেশ্বরী কালী মন্দির ও রমনা কালী মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights