কুয়াকাটায় পর্যটকদের মাঝে সুপেয় পানি বিতরণ বিএনপির

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

তপ্ত রোদে উত্তপ্ত সৈকত। এমন অবস্থায় শারদীয় দুর্গাপূজার ছুটিতে কুয়াকাটায় আগত পর্যটকদের মাঝে সুপেয় পানি বিতরণ করেছেন স্থানীয় পৌর বিএনপির নেতাকর্মীরা।

রবিবার সকালে ট্যুরিস্ট পুলিশ বক্স সংলগ্ন সৈকতে পাঁচ শতাধিক পর্যটকদের মাঝে সুপেয় পানি বিতরণ করেন বিএনপির নেতৃবৃন্দ। একই সাথে শিশুদের হাতে তুলে দেয় চকলেট। তাদের এমন ব্যতিক্রম উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন পর্যটকরা।

এ সময় কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশ রিজিয়নের পুলিশ সুপার মো. আনছার উদ্দিন, ট্যুরিস্ট পুলিশ রিজিয়ন ইনচার্জ আব্দুল খালেক, কুয়াকাটা পৌর বিএনপির সভাপতি আ. আজিজ মুসুল্লি, সিনিয়র সহ সভাপতি আলহাজ্ব জসিম উদ্দিন বাবুল ভূঁইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক আলাউদ্দিন ঘড়ামী, পৌর যুবদল সভাপতি সৈয়দ মোহাম্মদ ফারুক, কুয়াকাটা প্রেসক্লাব সভাপতি রুমান ইমতিয়াজ তুষার, পৌর যুবদল সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম মিরন সহ স্থানীয় বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
কুয়াকাটা পৌর যুবদল সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম মিরন জানান, আগত পর্যটকদের জন্য সামান্য উপহার হিসেবে আমাদের পক্ষ থেকে পানি ও চকলেট বিতরণ করা হয়েছে। বিএনপির কেন্দ্রীয় প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেনের দিক নির্দেশনায় কুয়াকাটাকে আধুনিক পর্যটন নগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে আমাদের এ সেবা মূলক কাজগুলো অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights