সমমনা দলগুলোর সঙ্গে বিএনপির বৈঠক শেষে যা জানা গেল

অনলাইন ডেস্ক
দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে থাকা মিত্র দলগুলোর সঙ্গে ধারাবাহিক বৈঠক শুরু করেছে বিএনপি।

আজ শনিবার বিকালে ১২ দলীয় জোট, জাতীয়তাবাদী সমমনা জোট ও বাংলাদেশ লেবার পার্টির সঙ্গে পৃথকভাবে রাজধানীর গুলশানে দলীয় চেয়ারপারসনের কার্যালয়ে বৈঠক করে বিএনপির লিয়াজোঁ কমিটি। বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান জানান, বৈঠকে দেশের বিদ্যমান রাজনৈতিক অবস্থা এবং সমসাময়িক ইস্যুগুলোর ওপর আলোচনা হয়েছে। তবে, কোনো চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি।

তিনি বলেন, যদি কোনো সিদ্ধান্ত আসে, আমরা পরবর্তীতে তা জানাবো। তিনি আরও বলেন, ১২ দলীয় জোট এবং বিএনপি এক হয়ে ফ্যাসিবাদের বিরুদ্ধে কাজ করছে, এবং এর প্রয়োজনীয়তা এখনও শেষ হয়নি।

এদিকে, বৈঠক শেষে ১২ দলীয় জোটের প্রধান জাতীয় পার্টির চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার জানান, সামনের রাজনৈতিক কর্মসূচি নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। তিনি বলেন, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় কী ধরনের কর্মসূচি হতে পারে, সে বিষয়ে আলোচনা হয়েছে, তবে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত আসেনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights