সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ঢাবি শাখার কমিটি ঘোষণা

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার ১১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। এর আহ্বায়ক মোজাম্মেল হক, সাধারণ সম্পাদক আকাশ আলী।

রবিবার বিকেলে এক বিবৃতি দিয়ে এ কমিটি ঘোষণা করে দলটি।

আহ্বায়ক কমিটির অন্য সদস্যরা হলেন- মতিয়ার রহমান, রাজেকুজ্জামান জুয়েল, আহমেদ আরাফ, আসাদুজ্জামান আসাদ, মো. ইহ্তেশাম মুহিব, ইয়াসির আরাফাত, তফসিরুল্লাহ, তাজবির আহমেদ ও হৃদয় হাওলাদার।

বিবৃতিতে বলা হয়, গত শনিবার সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার ২১তম কাউন্সিল অনুষ্ঠিত হয়। কাউন্সিলে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সাদেকুল ইসলাম সাদিক উচ্চশিক্ষার সংকটের বিরুদ্ধে ছাত্র সমাজের ঐক্যবদ্ধ সংগ্রামের লক্ষে ১১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করেন।

কাউন্সিলে আরও উপস্থিত ছিলেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সভাপতি সালমান সিদ্দিকী, সাধারণ সম্পাদক রাফিকুজ্জামান ফরিদ এবং সাংগঠনিক সম্পাদক প্রগতি বর্মণ তমা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights