সম্ভাব্য যুদ্ধবিরতির সময় জানাল মধ্যস্থতাকারী কাতার

অনলাইন ডেস্ক
কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল আনসারি বুধবার বলেছেন, পবিত্র রমজান মাস শেষ হওয়ার আগেই ৯ এপ্রিল ইসরায়েল ও হামাসের মধ্যে একটি যুদ্ধবিরতি চুক্তি হবে বলে তিনি আশা করছেন।

আলোচনায় মধ্যস্থতাকারী কাতার ‘একটি চুক্তিতে পৌঁছানোর জন্য দুই পক্ষকে চাপ দিচ্ছে,’ এক্স-এ এক পোস্টে উল্লেখ করেন তিনি। এর আগে সিএনএনের বেকি অ্যান্ডারসনকে তিনি বলেন, এই মুহূর্তে আমরা কোনো চুক্তির কাছাকাছি নেই।

যুক্তরাষ্ট্র, কাতার ও মিশরীয় মধ্যস্থতাকারীদের মধ্যে কয়েক সপ্তাহ ধরে আলোচনা সত্ত্বেও, মুসলমানদের পবিত্র রমজান মাসের শুরুতে সোমবার যুদ্ধবিরতি শুরু হয়নি। যুদ্ধবিরতির লক্ষ্য অনুযায়ী বন্দী বিনিময়ও শুরু হয়নি।
গতকাল এক সাক্ষাৎকারে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারি বলেছিলেন, আমরা কোনো চুক্তির কাছাকাছি নেই, যার মানে আমরা উভয় পক্ষকে এমন ভাষায় একত্রিত হতে দেখছি না, যা একটি চুক্তি বাস্তবায়ন নিয়ে বর্তমান মতবিরোধ নিরসন করতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights