সরকারি চাকরিতে প্রবেশের বয়স বাড়ানো নিয়ে যা বললেন প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক

সরকারি চাকরিতে প্রবেশের বয়স বাড়ানোর প্রসঙ্গে কথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেছেন, ‘বয়সসীমা নিয়ে একটা কথা বলি, এটা নিয়ে আন্দোলন হলো। পরে একটা হিসাব নিলাম। ২৪-২৫ বছর বয়সের ছেলেমেয়েরা যখন পরীক্ষা দেয়, তাদের যে রেজাল্ট আসে, ৩০ বছর পর্যন্ত চাকরি দিলেও, ৩০ বছর বয়সে যে পরীক্ষা দেয়, সে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে ফেল করে। তার ওই রেজাল্ট আসে না। আমি পুরো চার্ট বের করে নিয়ে এসেছিলাম।’

আজ সোমবার বিকালে ত্রিদেশীয় (জাপান, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য) সফর নিয়ে গণভবনে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘বয়সসীমা বাড়ানো নয়, যারা কোভিডের কারণে চাকরির পরীক্ষা দিতে পারেনি, তাদের ক্ষেত্রে শিথিল করা হয়েছে। তাদের অনেকে চাকরি পেয়েও গেছে।’

শেখ হাসিনা বলেন, ‘কম্পিটিশন করার, কাজ করার একটা দক্ষতা থাকতে হবে। পরীক্ষায় পাস করারও একটা সময় থাকে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights