সরকারি মাওলানা মোহাম্মদ আলী কলেজে পিঠা উৎসব

টাঙ্গাইল প্রতিনিধি
টাঙ্গাইল সরকারি মাওলানা মোহাম্মদ আলী কলেজে পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৪ জানুয়ারি) দিনব্যাপি কলেজ ক্যাম্পাসে গ্রাম বাংলার ঐতিহ্যের শীতকালীন পিঠা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এসময় স্বাগত বক্তব্য ও বেলুন উড়িয়ে উৎসবের উদ্বোধন করেন-কলেজ অধ্যক্ষ প্রফেসর এস.এম. আসাদুজ্জামান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ প্রফেসর খন্দকার আরিফ মাহমুদ, শিক্ষক পরিষদ সম্পাদক প্রফেসর মো. শফিকুল ইসলাম, ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান ও আয়োজক কমিটির আহ্বায়ক মো. আলী আশরাফ খান প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন দর্শন বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ নূর-এ আলম সুমন ও হিসাব বিজ্ঞান বিভাগের প্রভাষক মো. শফিকুল ইসলাম।

১৫টি অনার্স বিভাগসহ রোভার স্কাউট, বিএনসিসি ও রেড ক্রিসেন্টসহ ১৮টি স্টলে জামাই পিঠা, রস পাকন, মুলাসুন্দরী পিঠা, লবঙ্গ লতিকা, ভাপা পুলিমহ নানা নাম ও রংবেরংয়ের পিঠা প্রদর্শন করা হয়।

উদ্বোধন শেষে পিঠা উৎসবের স্টল পরিদর্শন করেন কলেজ অধ্যক্ষ প্রফেসর এস.এম. আসাদুজ্জামান, জেলা ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক নবাব আলীসহ শিক্ষক ও শিক্ষার্থীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights