সরকারের প্রতিটি অংশকে ‌ইরানের জন্য কাজ করার নির্দেশ পেজেশকিয়ানের

অনলাইন ডেস্ক

সরকারের প্রতিটি অংশকে ‌‘ইরানের জন্য কাজ করার’ নির্দেশ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি বলেন, আল্লাহর রহমতে এবং সহানুভূতি ও সংহতির সাহায্যে আমরা এই কঠিন দিনগুলো কাটিয়ে উঠব।

বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে জাতির উদ্দেশে দেওয়া এক বার্তায় এ নির্দেশনা দেন ইরানের প্রেসিডেন্ট।

ইরানের প্রেসিডেন্ট বলেন, সব মন্ত্রণালয় এবং সরকারি সব এজেন্সিকে তাদের সর্বোচ্চ শক্তি ও সম্পদ ব্যবহার করে ইরানের জন্য কাজ করতে বলা হয়েছে। কোনো কিছুর প্রতি বিমুখ না হয়ে আপনাদের ধৈর্য ও সমর্থন দরকার।

সূত্র : বিবিসি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights