ইরানের সর্বশেষ হামলায় ইসরায়েলে আহত ১৩৭: আল-জাজিরা
অনলাইন ডেস্ক
ইরানের সর্বশেষ ক্ষেপণাস্ত্র হামলায় রিপোর্ট লেখা পর্যন্ত ইসরায়েলে ১৩৭ জন আহত হয়েছে।
ইসরায়েলের সরকারি সম্প্রচারমাধ্যমের বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে এই দাবি করেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ইরান সর্বশেষ ইসরায়েলের যেসব জায়গায় হামলা চালিয়েছে সেগুলো থেকে ১৩৭ জনকে চিকিৎসাকেন্দ্রে নেওয়া হয়েছে।
এদিকে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের জরুরি পরিষেবা সংস্থা ‘মাগেন ডেভিড অ্যাডম’ বলেছে, ইরানের হামলায় বৃহস্পতিবার ইসরায়েলে ৮৯ জন আহত হয়েছে। তেল আবিব ও ইসরায়েলের দক্ষিণাঞ্চলে হামলায় তারা আহত হন। সূত্র: আল-জাজিরা
