সরকারের শেষরক্ষা হবে না

নিজস্ব প্রতিবেদক

লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট কর্নেল (অব.) অলি আহমদ বলেছেন, এই সরকারের সামনে বিপদ আসন্ন এবং ধ্বংস অনিবার্য, কিছুতেই শেষরক্ষা হবে না।

সরকারকে উদ্দেশ করে তিনি বলেন, মনে রাখবেন আমাদের সবাইকে কুকর্মের ফল ভোগ করতে হবে, জবাবদিহি করতে হবে। গতকাল রাজধানীর পূর্ব পান্থপথে এলডিপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এলডিপির অঙ্গ সংগঠন গণতান্ত্রিক যুবদল এ সমাবেশের আয়োজন করে। সংগঠনের সভাপতি আমান সোবহানের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন এলডিপির প্রেসিডিয়াম সদস্য সাবেক এমপি নূরুল আলম তালুকদার, নেয়ামূল বশির, আওরঙ্গজেব বেলাল, গণতান্ত্রিক শ্রমিক দলের সভাপতি এফএমএ আল মামুন, গণতান্ত্রিক স্বেচ্ছাসেবক দলের সভাপতি খালিদ বিন জসিম, গণতান্ত্রিক কৃষকদলের সভাপতি এ বি এম সেলিম, গণতান্ত্রিক ছাত্রদলের সাধারণ সম্পাদক কাজী কামরুল হাসানসহ প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights