সরাইলে অটোরিকশা চোর চক্রের ৬ সদস্য আটক

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ৬ অটোরিকশা চোরকে আটক করেছে সরাইল থানা পুলিশ। শনিবার সন্ধ্যায় নোয়াগাঁও ইউনিয়নের আঁখিতারা বাজার এলাকা থেকে ১টি অটোরিকশা চুরি করার সময় হাতেনাতে ৩ চোরকে আটক করে।

আটককৃতদের দেয়া তথ্যনুযায়ী বিজয়নগর উপজেলার চান্দুরায় অভিযান চালায় সরাইল থানা পুলিশ। এসময় চোর চক্রের আরো ৩ সদস্যকে আটক করা হয়। আটককৃত চোর সদস্যরা হলেন মোঃ রুবেল মিয়া (২৩), মোঃ পায়েল মিয়া (২২), মোঃ জসিম উদ্দিন (১৮), মোঃ মিলন মিয়া (২৫), মোঃ সোহেল মিয়া (৩০), জোস্না বেগম (৩০)।

তাদের সকলের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলা বিজয়নগর উপজেলার চান্দুরা এলাকায়। সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ এমরানুল ইসলাম জানান, নোয়াগাঁও ইউনিয়নের আঁখিতার এলাকায় অটোরিকশা চুরির সময় ৩ জনকে আটক করা হয়েছে। চোরদের জিজ্ঞাসাবাদে চোর চক্রের আরও তিন সদস্যকে চান্দুরা এলাকা থেকে আটক করি। ব্রাহ্মণবাড়িয়া, বিজয়নগর, আশুগঞ্জ ও সরাইলের বিভিন্ন এলাকায় তাদের যোগসাজশে অটোরিক্সা, ব্যাটারি, সিএনজি চুরি করে দীর্ঘদিন ধরে বিক্রি করে আসছিলো। গ্রেফতারকৃত চোরদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights