সরাইলে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল প্রবাসীর

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাবুল মিয়া (৪০) নামে এক প্রবাসীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুর ১২টায় উপজেলার অরুয়াইল ইউনিয়নের দুবাজাইল গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত বাবুল মিয়া অরুয়াইল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মৃত হাজী ধলা মিয়ার ছেলে।

নিহতের ছেলে মামুন মিয়া জানান, তার বাবা দীর্ঘদিন ধরে ইরাক ছিলেন। গত কয়েক মাস আগে ইরাক থেকে দেশে আসেন। মঙ্গলবার দুপুর ১২টার দিকে নিজের বসতঘরের চালে গাছ কাটার জন্য ওঠেন। এসময় তার মাথায় বিদ্যুতের তার লেগে বিদ্যুতায়িত হয়ে মারা যান।
অরুয়াইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়া বলেন, বিদ্যুতের তারে কোনো প্লাস্টিক মোড়ানো কাভার ছিল না, যার কারণে এ দুর্ঘটনাটি ঘটছে।

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমরানুল ইসলাম জানান, বিদ্যুৎস্পৃষ্টে দুবাজাইল গ্রামের এক ব্যক্তি মারা গেছে। লাশ থানায় আনা হবে এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights