সরাসরি অভিযোগ শুনবেন সিএমপি কমিশনার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:

চট্টগ্রাম নগরীর ১৬ থানার জনসাধারণের সরাসরি অভিযোগ ও সমস্যার কথা শুনবেন সিএমপি কমিশনার হাসিব আজিজ। প্রতি সপ্তাহের মঙ্গলবার বিকেলে কমিশনারের সাথে দেখা করে নিজেদের সমস্যা ও অভিযোগের বিষয়ে সরাসরি জানাতে পারবেন নগরবাসী। শনিবার এ ঘোষণা দেয়া হয় চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি)’র পক্ষ থেকে এ ঘোষণা দেয়া হয়।

এ বিষয়ে সিএমপি কমিশনার হাসিব আজিজ বলেন, ‘জনগণের জন্য পুলিশী সেবা আরো নিশ্চিত করতে এ আয়োজন। এতে জনগণের সাথে সেতুবন্ধন আরো সুদৃড় হবে। প্রতি সপ্তাহে মঙ্গলবার বিকেল তিনটায় নগরবাসীর অভিযোগ, সমস্যার কথা শুনবো। সাথে সাথে সমাধানের চেষ্টা করবো।

তিনি বলেন, ‘সিএমপির চারটি ক্রাইম ডিভিশনে প্রতি সপ্তাহে রবিবার বিকেল তিনটায় উপ-পুলিশ কমিশনারের কার্যালয়ে উপ-পুলিশ কমিশনাররাও নগরবাসীর বক্তব্য শুনবেন। তিনিও ব্যবস্থা নিবেন। এছাড়াও প্রতিটি থানায় সপ্তাহে একদিন ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত হবে। সেটা প্রত্যেক থানা থেকে নির্ধারিত হবে। সপ্তাহের অন্যান্য দিন স্বাভাবিকভাবে কার্যক্রম অব্যাহত থাকবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights