সরিষাবাড়ীতে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে তারুণ্যের মহাসমাবেশ

জামালপুর প্রতিনিধি
জামালপুরের সরিষাবাড়ীতে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ ও উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিত এবং বিএনপি-জামায়াতের দেশবিরোধী অপরাজনীতির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা-জনতা, পেশাজীবী ও তারুণ্যের মহাসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকালে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের মৎস্য ও প্রাণিসম্পদ বিষয়ক সম্পাদক প্রকৌশলী মাহবুবুর রহমান হেলালের উদ্যোগে শেখ রাসেল মিনি স্টেডিয়াম এ মহাসমাবেশের আয়োজন করা হয়।

সমাবেশে মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার জামাল উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রকৌশলী মাহবুবুর রহমান হেলাল। এছাড়া আরও বক্তব্য রাখেন সরিষাবাড়ী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস ছালাম, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজু, ইউপি চেয়ারম্যান বোরহান উদ্দিন বাদল, কামরাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মিরজাল হোসেন প্রমুখ।
প্রধান অতিথি প্রকৌশলী মাহবুবুর রহমান হেলাল বলেন, ‘শেখ হাসিনার নেতৃত্বে দেশ উন্নয়নের মহাসড়কে এগিয়ে যাচ্ছে। সকল ষড়যন্ত্র ডিঙিয়ে একের পর বিশ্বমানের মেগাপ্রকল্প বাস্তবায়ন হচ্ছে। আর একাত্তরের পরাজিত শক্তি পাকিস্তানের প্রেতাত্মা বিএনপি-জামায়াতের সন্ত্রাসীরা দেশকে বারবার পিছিয়ে নেয়ার অপচেষ্টা করছে। তাদের কোনো ষড়যন্ত্র সফল হয়নি, হবেও না। নির্বাচন বানচাল কিংবা দেশে অস্থিতিশীল পরিস্থিতির চেষ্টা করলে বিএনপির কবর রচনা করা হবে। এসময় তিনি আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে দলের মনোনয়ন প্রত্যাশায় সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights