সর্বোচ্চ প্রার্থী ঢাকা-১২ আসনে, সর্বনিম্ন পিরোজপুর-১

অনলাইন ডেস্ক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১২ আসনে রয়েছেন সর্বোচ্চ ১৫ জন প্রার্থী। আর সর্বনিম্ন প্রার্থী রয়েছেন পিরোজপুর-১ আসনে। সেখানে মাত্র দুজন।

মঙ্গলবার রাত ১টার পর নির্বাচন কমিশনের প্রকাশিত চূড়ান্ত প্রার্থী তালিকা থেকে এ তথ্য পাওয়া যায়। তালিকা অনুযায়ী, দ্বিতীয় সর্বোচ্চ ১৩ জন প্রার্থী রয়েছেন নারায়ণগঞ্জ-৪ আসনে।

এ ছাড়া খুলনা-১, ঢাকা-৯, ঢাকা-১৪ ও গাজীপুর-২ আসনে রয়েছেন ১২ জন করে প্রার্থী। ১১ জন করে প্রতিদ্বন্দ্বী রয়েছেন ঢাকা-৫, ঢাকা-৭, ঢাকা-১১, ঢাকা-১৬, ঢাকা-১৭, নারায়ণগঞ্জ-৩, গোপালগঞ্জ-২, ফেনী-২, নোয়াখালী-৫ ও খাগড়াছড়ি আসনে।

১০ জন করে প্রার্থী রয়েছেন ঠাকুরগাঁও-৩, রংপুর-৫, গাইবান্ধা-৩, খুলনা-৩, টাঙ্গাইল-৪, ঢাকা-১৮, নরসিংদী-৫, নারায়ণগঞ্জ-৫, মাদারীপুর-১, মাদারীপুর-২, ব্রাহ্মণবাড়িয়া-৬, কুমিল্লা-৫, নোয়াখালী-৬, চট্টগ্রাম-৯ ও চট্টগ্রাম-১১ আসনে।

মঙ্গলবার ৩০৫ জন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করায় পাবনা-১ ও পাবনা-২ ছাড়া ২৯৮ আসনে মোট ১ হাজার ৯৬৭ জন প্রার্থী চূড়ান্ত হয়েছেন।

আজ বুধবার সকাল থেকে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ চলছে। ২২ জানুয়ারি থেকে শুরু হবে প্রচারণা, চলবে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ ফেব্রুয়ারি, একই দিনে গণভোটও অনুষ্ঠিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights