সহকারী জজ নিয়োগে প্রিলি পরীক্ষার ফল প্রকাশ

অনলাইন ডেস্ক

সহকারী জজ নিয়োগে ষোড়শ বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস পরীক্ষার প্রিলিমিনারির ফল প্রকাশ হয়েছে। পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন এক হাজার ৮২ জন। এখন উত্তীর্ণরা লিখিত পরীক্ষায় অংশ নিতে পারবেন। তবে লিখিত পরীক্ষা কবে হবে, তা জানানো হয়নি। গত ১৮ মার্চ অনুষ্ঠিত হয় এ পরীক্ষা।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১৬তম বিজেএস পরীক্ষা, ২০২৩ এর প্রিলিমিনারি পরীক্ষায় এক হাজার ৮২ জন প্রার্থী উত্তীর্ণ হয়ে লিখিত পরীক্ষায় অংশগ্রহণের যোগ্য বিবেচিত হয়েছেন। প্রাথমিক পরীক্ষার ফলাফলে কোনো ত্রুটি পাওয়া গেলে কমিশন তা সংশোধনের অধিকার সংরক্ষণ করে।

এর আগে গত ৯ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে ৯ মার্চ পর্যন্ত এসব পরীক্ষার্থী আবেদন করেন। প্রিলির পর লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এরপর হবে মৌখিক পরীক্ষা। এ পরীক্ষার মাধ্যমে নিয়োগ পাবেন ১০০ জন।
ফলাফল দেখতে ক্লিক করুন…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights