সহস্রাধিক যুক্তরাজ্যগামী শিক্ষার্থীর জন্য এএইচজেডের ‘প্রি-ডিপারচার’

অনলাইন ডেস্ক

উচ্চশিক্ষার জন্য যুক্তরাজ্যগামী শিক্ষার্থীদের বিদায় জানাতে ঢাকার গুলশান শুটিং ক্লাবে ‘প্রি-ডিপারচার ২০২৬’ শীর্ষক একটি বিশেষ অনুষ্ঠান আয়োজন করেছে ইউকে বিশ্ববিদ্যালয় প্রতিনিধিত্বকারী প্রতিষ্ঠান ‘এএইচজেড’।

সেপ্টেম্বর ২০২৬ সেশনে পড়াশোনার উদ্দেশ্যে রওনা হতে যাওয়া ১ হাজারের বেশি শিক্ষার্থী, তাদের পরিবার এবং শিক্ষাবিদদের নিয়ে এই উৎসবমুখর অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বাংলাদেশি শিক্ষার্থীদের মধ্যে যুক্তরাজ্যে উচ্চশিক্ষার জনপ্রিয়তা ধারাবাহিকভাবে বৃদ্ধি পাচ্ছে। বর্তমানে বাংলাদেশ থেকে যুক্তরাজ্যে পড়তে যাওয়া শিক্ষার্থীদের প্রায় ৬০ শতাংশকে বিনামূল্যে পূর্ণাঙ্গ সেবা দিয়ে আসছে এএইচজেড।

চলতি বছর যুক্তরাজ্যে পাড়ি জমানো শিক্ষার্থীদের একটি বড় অংশ নানা ধরনের মেধাভিত্তিক স্কলারশিপ অর্জন করেছেন, যেখানে ৩০% থেকে সর্বোচ্চ ৯০% পর্যন্ত টিউশন ফি ছাড় রয়েছে। অনুষ্ঠানে শিক্ষার্থীরা তাদের আবেদন প্রক্রিয়ার অভিজ্ঞতা ও সফলতার গল্প তুলে ধরেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এমএইচ গ্লোবাল গ্রুপের চেয়ারম্যান ক্যাপ্টেন এ কে এম গোলাম কিবরিয়া (সিআইপি), চীফ কমার্সিয়াল অফিসার, জহিরুল ইসলাম (সিআইপি), এএইচজেড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার ওয়াহিদ জামান, কোর্স হান্টারের রিজিওনাল মার্কেটিং ম্যানেজার, মাহফুজ এম কুশল এবং এমএইচ গ্লোবাল গ্রুপের বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার আহসান মাহমুদ। এছাড়াও এএইচজেড-এর গুলশান, ধানমন্ডি, উত্তরা ও মিরপুর শাখার অপারেশন ম্যানেজাররা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বিশেষ পার্টনার হিসেবে উপস্থিত ছিলেন টার্কিশ এয়ারলাইন্স। জাঁকজমকপূর্ণ এই আয়োজনে কুইজ সেশনের মাধ্যেমে বিজয়ীদের মধ্যে শিক্ষার্থীকে ইউকে যাতায়াতের জন্য বিনামূল্যে এয়ার টিকিট প্রদান করে টার্কিশ এয়ারলাইন্স।

আয়োজনে শিক্ষার্থীদের জন্য ইউকে ভ্রমণ, বিমানবন্দর ও বিশ্ববিদ্যালয়ে পৌঁছানোর নিয়মকানুন, একাডেমিক জীবনধারার দিকনির্দেশনা এবং নেটওয়ার্কিং সেশনের আয়োজন করা হয়। প্রতি বছর এএইচজেড শিক্ষার্থীদের এই অগ্রযাত্রাকে উদযাপনের পাশাপাশি নতুনদের অনুপ্রাণিত করতে এ ধরনের প্রি-ডিপারচার অনুষ্ঠানের আয়োজন করে থাকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights