সাংবাদিক জামালের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিশেষ দোয়া

রাঙামাটি প্রতিনিধি
রাঙামাটির সাংবাদিক মো. জামাল উদ্দীনের মৃত্যুবার্ষিকী উপলক্ষে এতিমখানায় দোয়া ও ফাতেহা পাঠ অনুষ্ঠিত হয়েছে। সোমবার রাঙামাটি হামিউস্সুন্নাহ ইসলামীয়া মাদ্রাসা ও এতিমখানায় এ দোয়ার আয়োজন করেন জামালের ছোট বোন সাংবাদিক ফাতেমা জান্নাত মুমু।

এসময় দোয়া ও ফাতেহা পরিচালনা করেন রাঙামাটি হামিউস্সুন্নাহ ইসলামীয়া মাদ্রাসা ও এতিমখানা পরিচালনা কমিটির অধ্যক্ষ হাফেজ মাওলানা রাখিবুল ইসলাম। এতে ইমাম ও রাঙামাটি হামিউস্সুন্নাহ ইসলামীয়া মাদ্রাসা ও এতিমখানা মাওলানা আব্দুর সবুর, মাওলানা আজিজুর রহমান, মাওলানা খালেদসহ সাংবাদিক জামালের ভাই মো. সালাউদ্দীন করিম আবু, এম কামাল উদ্দীন আকাশ ও মো. জাবেদ উদ্দীন উপস্থিত ছিলেন।

সাংবাদিক ফাতেমা জান্নাত মুমু বলেন, দীর্ঘ ১৭ বছর অতিবাহিত হতে চললেও আমার ভাই সাংবাদিক মো. জামাল উদ্দীন হত্যাকাণ্ডের কোনো বিচার হয়নি। ধরা পড়েনি মূল আসামিরাও। কিন্তু আমরা আশা ছাড়িনি। হয়তো সৃষ্টিকর্তা হত্যাকারীদের উত্তম বিচার করবেন।
তিনি আরও বলেন, সাংবাদিক জামালের মৃত্যুবাষির্কী আগামী ৬ মার্চ। কিন্তু আমরা ধর্মীয় নিয়ম অনুসারে তার দু’দিন আগেই গাউছিয়াখতম, দোয়া ও ফাতেহার আয়োজন করেছি। এ আয়োজনে ৪৫ জন এতিম বাচ্চাসহ মোট ৫০ জন অংশগ্রহণ করেন।

প্রসঙ্গত, ২০০৭ সালে দুর্বৃত্তের হাতে খুন হন সাংবাদিক মো. জামাল উদ্দীন। তিনি বেসরকারি টেলিভিশন এনটিভি ও দৈনিক বর্তমান বাংলা রাঙামাটি’র প্রতিনিধি ও স্থানীয় দৈনিক গিরিদর্পণ পত্রিকার বার্তা প্রধান ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights