সাক্ষ্য দিতে না আসায় দুই এসআই’র বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
নগরীর বহদ্দারহাট ফ্লাইওভারের গার্ডার ভেঙে পড়া মামলায় সাক্ষী দিতে না আসায় দুই এসআইয়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। তারা হলেন- সিএমপি’র চান্দগাঁও থানার এসআই আরিফুর রহমান এবং আবদুল হালিম।

বুধবার এ আদেশ দেন চট্টগ্রাম মহানগর দায়রা জজ শরীফুল আলমের আদালত।

রাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত পিপি অনুপম চক্রবর্তী বলেন, বহদ্দারহাট গার্ডার ভেঙে ১৩ জন নিহতের ঘটনায় দায়ের হওয়া মামলার ধার্য তারিখ ছিল বুধবার। কিন্তু মামলার দুই সাক্ষী আদালতে হাজির হননি। তাই আদালত তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন।
২০১২ সালের ২৪ নভেম্বর নির্মাণাধীন ফ্লাইওভারের তিনটি গার্ডার ভেঙে পড়ে ১৩ জন নিহত হন। এ ঘটনায় ২৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন চান্দগাঁও থানার তৎকালীন এসআই আবুল কালাম আজাদ। তদন্ত শেষে ২০১৩ সালের ২৪ অক্টোবর ৮ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে। ২০১৪ সালের ১৮ জুন তাদের বিরুদ্ধে অভিযোগপত্র গঠন করা হয়। তারা হলেন- মীর আক্তার অ্যান্ড পারিশা ট্রেড সিস্টেমস (জে.ভি) বহদ্দারহাট ফ্লাইওভারের প্রজেক্ট ম্যানেজার মো.গিয়াস উদ্দীন, সুপারভিশন ইঞ্জিনিয়ার মো. মনজুরুল ইসলাম, কোয়ালিটি কন্ট্রোল ইঞ্জিনিয়ার আব্দুল হাই, মো. মোশারফ হোসেন রিয়াজ, ডাইরেক্টর (অ্যাডমিন) প্রকৌশলী মো. শাহজাহান আলী, আব্দুল জলিল, আমিনুর রহমান ও রফিকুল ইসলাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights