সাজাপ্রাপ্ত পলাতক ২ আসামি গ্রেফতার

অনলাইন ডেস্ক

রাজধানীতে অভিযান চালিয়ে অস্ত্র মামলায় সাজাপ্রাপ্ত পলাতক দুই আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব-১০। গ্রেফতার দুই আসামি হলেন- মো. শহিদুল ইসলাম ওরফে শহিদ (৪৪) ও মো. নাহিদুজ্জামান ওরফে বাচ্চু মিয়া ওরফে ফয়সাল (৪৩)।

আজ বিকেলে র‌্যাব-১০ এর অধিনায়ক (সিও) অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ ফরিদ উদ্দিন বিষয়টি জানিয়েছেন।
তিনি জানান, রাজধানীর বংশাল এলাকায় সোমবার রাতে একটি অভিযান পরিচালনা করে অস্ত্র মামলায় ১৭ বছর কারাদণ্ডপ্রাপ্ত ও পরোয়ানাভুক্ত আসামি শহিদুল ইসলামকে গ্রেফতার করা হয়। অভিযানে তার কাছ থেকে ১টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

একইদিনে অপর এক অভিযানে রাজধানীর যাত্রাবাড়ী থানাধীন মীরহাজীরবাগ এলাকা থেকে ডাকাতির মামলায় ১০ বছর কারাদণ্ড ও ২ হাজার টাকা অর্থদণ্ডে সাজাপ্রাপ্ত পরোয়ানাভুক্ত আসামি নাহিদুজ্জামানকে গ্রেফতার করা হয়।
আসামিদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights