সাপের কামড়ে বৃদ্ধের মৃত্যু
ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার গুড়পাড়া ভাতুড়িয়া গ্রামের মকবুল হোসেন ওরফে গাদলা (৭১) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। সোমবার রাতে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। সে ওই গ্রামের মৃত গোলাম রহমানের ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার গভীর রাতে মকবুল হোসেনকে সাপে কাটে। এ সময় তিনি কাউকে না জানিয়ে পায়ের ওপরে রশি দিয়ে বেঁধে রাখে। পরে সবাই জানাজানি হলে তাকে প্রথমে ওঝার কাছে নিয়ে যায়। ওঝার কাছে নিয়ে গেলে অবস্থার পরিবর্তন না হলে বৃদ্ধকে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পর তার মৃত্যু ঘটে। কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন, তিনি স্ট্রোকজনিত কারণে মারা গেছেন।
