সাবেক এমপি আনোয়ারুল আশরাফ ও তার স্ত্রীর নামে দুদকের মামলা

অনলাইন ডেস্ক

নরসিংদীর-২ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) আনোয়ারুল আশরাফ খান ও তার স্ত্রীর নামে পৃথক দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) দুদকের মহাপরিচালক আক্তার হোসেন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেন, নরসিংদীর-২ আসনের সাবেক এমপি আনোয়ারুল আশরাফ খানের নামে ও তার স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নামে ৩০ ব্যাংক হিসাবে ৪৪১ কোটি টাকার অস্বাভাবিক লেনদেনের অভিযোগে একটি মামলা করেছে দুদক।

এছাড়া মামলায় আনোয়ারুল আশরাফ খান ও তার স্ত্রী আফরোজা সুলতানার নামে প্রায় ১৫ কোটি টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে।

দুদকের এক মামলায় আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আশরাফ খানের বিরুদ্ধে ১১ কোটি ৮২ লাখ ৯০ হাজার ৩১৭ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে।

আরেক মামলায় আফরোজা সুলতানার নামে তিন কোটি ৯৮ লাখ ৫৯ হাজার ৭৫০ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনে সহযোগিতায় করায় এ মামলায় আফরোজার পাশাপাশি স্বামী আনোয়ারুল আশরাফ খানকেও আসামি করা হয়েছে।

মামলায় আসামিদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন- ২০০৪ এর ২৭(১), ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২), অর্থপাচার আইন- ২০১২ এর ৪(২) ও ৪(৩) ধারা এবং দণ্ডবিধির ১০৯ ধারায় অভিযোগ আনা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights