সাবেক এমপি আবুল কালাম আজাদ গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহীর বাগমারায় গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্র জনতার ওপর হামলার ঘটনায় রাজশাহী-৪ (বাগমারা) আসনের সাবেক এমপি আবুল কালাম আজাদকে গ্রেফতার করেছে র‌্যাব।

রাজধানী ঢাকার মিরপুর থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। বুধবার রাতে র‌্যাব সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক আ ন ম ইমরান খান এ তথ্য নিশ্চিত করেন।

গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন ঘটে। এরপর আওয়ামী লীগের নেতাকর্মী ও মন্ত্রী-এমপিরা আত্মগোপনে চলে গেছেন। শেখ হাসিনাসহ অনেকে বিদেশেও চলে গেছেন। ৫ আগস্টের ওই ঘটনায় বাগমারায় এখন পর্যন্ত ৬টি মামলা হয়েছে। এর মধ্যে ৪টি মামলার প্রধান আসামি হলেন সাবেক এমপি আবুল কালাম আজাদ।
পিটিয়ে ও গুলি করে হত্যা চেষ্টার ঘটনায় বাগমারা থানায় বিস্ফোরক ও নাশকতার অভিযোগে মামলা দায়ের করেছে ভুক্তভোগীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights