সামরিক স্থাপনায় ক্ষয়ক্ষতির তথ্য অস্বীকার করল ভারত

অনলাইন ডেস্ক
পাকিস্তানের হামলায় সামরিক স্থাপনায় ক্ষয়ক্ষতির তথ্য অস্বীকার করল ভারত।
ভারতীয় বিমান বাহিনীর উইং কমান্ডার ব্যোমিকা সিং এবং পররাষ্ট্র সচিব বিক্রম মিসরি উভয়েই অস্বীকার করে বলেন, পাকিস্তানের হামলায় ভারতের সামরিক অবকাঠামোর কোনও ক্ষতি হয়নি।

শনিবার এক প্রেস ব্রিফিংয়ে ভারতীয় বিমান বাহিনীর উইং কমান্ডার ব্যোমিকা সিং বলেন, “পাকিস্তান একটি অব্যাহত বিদ্বেষপূর্ণ ভুল তথ্য প্রচারণা চালানোর চেষ্টাও করেছে, যার মধ্যে আদমপুরে ভারতীয় এস-৪০০ সিস্টেম ধ্বংস, সুরাট ও সিরসায় বিমানঘাঁটি ধ্বংস, নাগরোটায় ব্রাহ্মোস স্পেস, ডেরাঙ্গিয়ারিতে আর্টিলারি অস্ত্র ঘাঁটি এবং চণ্ডীগড়ের গোলাবারুদ ডিপোতে ব্যাপক ক্ষতির দাবি করেছে।

তিনি বলেন, “পাকিস্তানের মাধ্যমে ছড়িয়ে পড়া এই মিথ্যা দাবিগুলো ভারত দ্ব্যর্থহীনভাবে প্রত্যাখ্যান করে।”

ব্যোমিকা সিং জানান, শনিবার ভোরে পাকিস্তান ভারতের পশ্চিম সীমান্তের আশেপাশে ড্রোন ও অন্যান্য যুদ্ধাস্ত্র ব্যবহার করে হামলা চালিয়েছে। বেসামরিক এলাকা এবং সামরিক অবকাঠামো লক্ষ্য করে ড্রোন ও উচ্চ-গতির দূরপাল্লার অস্ত্রসহ প্রচুর অস্ত্র ব্যবহার করেছে।

তিনি আরও জানান, পাকিস্তানের সেনাবাহিনী নিয়ন্ত্রণ রেখা বরাবর ড্রোন ও ভারী-ক্যালিবার অস্ত্রের গুলিবর্ষণ করে বিমান ঘাঁটিগুলোকেও লক্ষ্যবস্তু করেছে।

ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিসরি বলেন, “আমি আগেও অনেকবার বলেছি, পাকিস্তানের পদক্ষেপই উস্কানি এবং উত্তেজনা বৃদ্ধি করেছে। আজ সকালে, আমরা এই উত্তেজনাকর এবং উস্কানিমূলক ধরনের পুনরাবৃত্তি দেখতে পেয়েছি।” সূত্র: বিবিসি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights