সারাদেশে যৌন হয়রানির ঘটনা উদ্বেগজনক : মহিলা পরিষদ

অনলাইন ডেস্ক

সাম্প্রতিক সময়ে সারাদেশে যৌন হয়রানি ও উত্ত্যক্তের ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ মহিলা পরিষদ। রবিবার এক বিবৃতিতে এমনটি দাবি করা হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, সারাদেশে যৌন হয়রানির ঘটনা উদ্বেগজনক, যা নারীদের স্বাধীনভাবে চলাচল, নিরাপত্তা এবং অগ্রযাত্রায় ব্যাহত করছে।এসব ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছে।

বিবৃতিতে সই করেন বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি ডা. ফওজিয়া মোসলেম ও সাধারণ সম্পাদক মালেকা বানু। বিবৃতিতে আরও বলা হয়, ২৬ ফেব্রুয়ারি বিভিন্ন সংবাদ মাধ্যমে জানা যায় যে, হবিগঞ্জের মাধবপুর উপজেলার পূর্ব আন্দিউড়া গ্রামে বখাটেদের উত্ত্যক্ত ও হেনস্তার কারণে এক স্কুলছাত্রী বিষপানে আত্মহত্যা করেছে। প্রায় এক বছর ধরে আন্দিউড়া গ্রামের মুন পাঠানের ছেলে নয়নের নেতৃত্বে বিদ্যালয়ে আসা-যাওয়ার পথে ওই স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করে আসছিল। ওই স্কুলছাত্রী ২৪ ফেব্রুয়ারি দুপুরে আন্দিউড়া প্রাথমিক বিদ্যালয়ে গান শিখতে যায়।

বিবৃতিতে আরও বলা হয়, এসময় আন্দিউড়া গ্রামের কিশোর গ্যাং সদস্য নয়ন, ইমন, বিজয় ও আরমান বিদ্যালয়ের কক্ষে ঢুকে ওই স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করে জোরপূর্বক তুলে নেওয়ার চেষ্টা করে। বিকেলে ওই ছাত্রী স্কুল থেকে বের হয়ে বাড়ি ফেরার পথে রাস্তায় এসে আবার তার হাত ধরে টানাটানি ও শারীরিক নির্যাতন করে সেই কিশোররা। তাদের অপমান সইতে না পেরে বাড়ি এসে ওই স্কুলছাত্রী বিষপান করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights