সারা দেশে ন্যায্যতা ও সমতার ভিত্তিতে উন্নয়ন চান প্রধানমন্ত্রী: পরিবেশ প্রতিমন্ত্রী

মোংলা প্রতিনিধি
সারা দেশে ন্যায্যতা ও সমতার ভিত্তিতে উন্নয়ন চান প্রধানমন্ত্রী। কোনো জনপদের উন্নয়ন হবে, আর অন্যটি পিছিয়ে থাকবে—এমনটি তিনি বিশ্বাস করেন না। সোমবার রাতে মোংলার কেন্দ্রীয় বটতলা মন্দির পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শারদীয় শুভেচ্ছা বিনিময়কালে এসব কথা বলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম।

মন্দির পরিদর্শনকালে প্রতিমন্ত্রী মন্দির কমিটির হাতে তাঁর পক্ষ থেকে অনুদান ও উপহার তুলে দেন।

প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার আগেও সুন্দরবন ও মোংলা বন্দর নিয়ে কথা বলেছেন। এখনও তিনি এসব বিষয়ে কথা বলছেন এবং কাজ করছেন।

এর আগে সোমবার দিনভর মোংলার বিভিন্ন মন্দির পরিদর্শন করেন পরিবেশ প্রতিমন্ত্রী।

এ সময় উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা অর্থিতা হাওলাদার, মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আতিকুর রহমান, উপজেলা বিএনপির সভাপতি আ. মান্নান হাওলাদার ও সাধারণ সম্পাদক আবু হোসেন পনি, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মানিক এবং সাংগঠনিক সম্পাদক নাসির তালুকদার ও গোলাম নুর জনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights