সারা দেশে ১৫ হাজার গাছ লাগানোর উদ্যোগ

মাগুরা প্রতিনিধি

তালগাছসহ সারা দেশে ১৫ হাজার গাছ লাগানোর উদ্যোগ নিয়েছে বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা শক্তি ফাউন্ডেশন। আজ সোমবার সকালে মাগুরা জেলা প্রশাসকের কার্যালয়ে ৫৫টি গাছ লাগিয়ে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন মাগুরা জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শক্তি ফাউন্ডেশনের মানবসম্পদ বিভাগের প্রধান আছমা বেগম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল কাদের, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামীম খান, শক্তি ফাউন্ডেশনের মানবসম্পদ বিভাগের কর্মকর্তা শামীমা খাতুন হ্যাপী, আঞ্চলিক প্রধান হুমায়ুন কবির, এরিয়া সুপারভাইজার জহুরুল ইসলাম, জেলা ব্যবস্থাপক এস এম জুলহাস।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে জানানো হয় বৃক্ষরোপণ এ কর্মসূচির আওতায় বজ্রপ্রতিরোধক তালগাছসহ আম, জাম, কৃষ্ণচূড়া, রাধাচুড়া, মেহগনি, বকুল, কাঞ্চন, কাঠবাদামসহ নানা প্রজাতির ঔষধী ফলদ ও বনজ বৃক্ষ রয়েছে।
জেলা প্রশাসক আবু নাসের বেগ অনুষ্ঠানে বলেন, প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় পৃথিবীতে কমপক্ষে ২৫ শতাংশ সবুজ বেস্টনী থাকতে হবে। আমাদের প্রত্যেকের উচিত অন্তত একটি করে গাছ লাগানো। মানুষের শ্বাস-প্রশ্বাস ও শোষণ প্রক্রিয়ার ক্ষেত্রে মানুষ ও গাছের সম্পর্ক নিবিড়। অক্সিজেনের গুরুত্ব নিশ্চই আমরা করোনা মহামারির মধ্যে বুঝতে পেরেছেন সবাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights