সিংড়ায় বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত

নাটোর প্রতিনিধি:

নাটোরের সিংড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। শুক্রবার সকালে সিংড়া চলনবিল প্রতিবন্ধী বিদ্যালয়ে কেক কেটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালন করেছে শিক্ষক-শিক্ষার্থীরা।

এছাড়াও চিত্রাঙ্কন প্রতিযোগিতা, কবিতা পাঠ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন সিংড়া চলনবিল প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছা: আঞ্জুমান আরা, সহকারী শিক্ষিকা মাহফুজা খাতুন, অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights