বাজার নিয়ন্ত্রণের দাবিতে এবি পার্টির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
নিজস্ব প্রতিবেদক
পবিত্র রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখা, সিন্ডিকেট ও কালোবাজারি বন্ধের দাবিতে এবি পার্টির যুব সংগঠন এবি যুব পার্টি রাজধানীতে এক সমাবেশ ও বিক্ষোভ করেছে। শুক্রবার বিকেলে রাজধানীর বিজয় ৭১ চত্বরে এই প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
পার্টির আহবায়ক এবিএম খালিদ হাসানের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবি পার্টির আহবায়ক এএফএম সোলায়মান চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পার্টির যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট তাজুল ইসলাম। আরো বক্তব্য রাখেন এবি পার্টির কেন্দ্রীয় দপ্তর সম্পাদক অ্যাড. আব্দুল্লাহ আল মামুন রানা, ঢাকা মহানগর উত্তরের আহবায়ক আলতাফ হোসাইন, গাজীপুর জেলা আহবায়ক এম আমজাদ খান ও যুব পার্টির সদস্য সচিব শাহাদাতুল্লাহ টুটুলসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এসময় এএফএম সোলায়মান চৌধুরী বলেন, ‘অবিলম্বে বিশেষ মনিটরিং সেল গঠন করে পবিত্র রমজান মাসে বাজারগুলোকে নিয়ন্ত্রণের মধ্যে আনা হোক। সকল অনিয়ম দূর করে জনগণের জীবন যাত্রা সহজ করুন।’ এম ইলিয়াস আলীর সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন অ্যাডভোকেট তাজুল ইসলাম, আলমগীর হোসেন, ফিরোজ কবির, তোফাজ্জল হোসেন রমিজ, হাদিউজ্জামান খোকন, মাসুদ জমাদ্দার রানা, সুলতানা রাজিয়া, অ্যাডভোকেট আলী নাসের খান, সচিব শফিউল বাসার, লুৎফুর রহমান ও শীলা আক্তার।
