সিংড়ার হাইটেক পার্ক পরিদর্শনে ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার

নাটোর প্রতিনিধি

রাজশাহীস্থ ভারতীয় সহকারী হাইকমিশন অফিসে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার নাটোরের সিংড়া উপজেলার হাইটেক পার্ক পরিদর্শন করেছেন। মঙ্গলবার দুপুর ২টায় তিনি এই পরিদর্শনে আসেন।

হাইটেক পার্ক সূত্রে জানা যায়, মনোজ কুমার সিংড়া হাইটেক পার্কে এসে পার্কের বিভিন্ন স্থাপনা ঘুরে দেখেন এবং সেখানে নির্মাণাধীন আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টারের অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন।

সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলে তিনি প্রকল্পের বর্তমান অবস্থা, বাস্তবায়ন অগ্রগতি এবং ভবিষ্যৎ কার্যক্রম সম্পর্কে অবগত হন। এ সময় তথ্যপ্রযুক্তি খাতে বাংলাদেশ ও ভারতের যৌথ উদ্যোগে বাস্তবায়নাধীন বিভিন্ন কার্যক্রম নিয়েও আলোচনা হয়।

উল্লেখ্য, সিংড়ার হাইটেক পার্কে স্থাপিত আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টারটি ভারত-বাংলাদেশ যৌথ অর্থায়নে বাস্তবায়নাধীন একটি গুরুত্বপূর্ণ প্রকল্প। এর মাধ্যমে তরুণদের তথ্যপ্রযুক্তি বিষয়ে প্রশিক্ষণ প্রদান, দক্ষ মানবসম্পদ গড়ে তোলা এবং উদ্যোক্তা তৈরির লক্ষ্যে কাজ করা হচ্ছে। পরিদর্শন শেষে ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার রাজশাহীর উদ্দেশ্যে রওনা দেন।

এ সময় সিংড়া উপজেলা সহকারী প্রোগ্রামার (আইসিটি) মাজদার আলী, বাংলাদেশ-ভারত ডিজিটাল পরিষেবা ও কর্মসংস্থান প্রশিক্ষণ (বিডিসেট) প্রকল্পের ট্রেইনার তৌহিদুর ইসলাম, শাওয়াল আহমেদ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights