সিকিউরিটি গার্ডকে হত্যা

কুমিল্লা প্রতিনিধি

কমিল্লার চৌদ্দগ্রামে রবি অজিয়াটা মোবাইল ফোন নেটওয়ার্ক টাওয়ারে হামলা করে সিকিউরিটি গার্ড আবুল হাসেমকে (৬৫) হত্যা করা হয়েছে। নিহত আবুল হাসেম ময়মনসিং জেলার গৌরীপুর থানার করোটি চকবাড়ি গ্রামের মৃত আকবর আলী ছেলে। শনিবার ভোর রাতে চৌদ্দগ্রাম পৌরসভার ৬ নং ওয়ার্ড মধ্যম ফাল্গুন করা রবি টাওয়ারে এই ঘটনা ঘটে। চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আকতারুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতের মুখ, হাত, পা গামছা দিয়ে বাঁধা, নাক থেতলানো, পুরো মাথা গামছা দিয়ে বাঁধা অবস্থায় দেখা যায়। ঘটনাস্থলে রবি টাওয়ার কোম্পানির ব্যাটারির স্তুপ দেখা যায়। ধারণা করা হচ্ছে চুরি করার উদ্দেশ্যে চরচক্রের হামলায় এই ঘটনা ঘটেছে। এন্টিগ্রেটেড সিকিউরিটি সার্ভিসের সুপারভাইজার আনোয়ার হোসেন জানান, নিহত আবুল হাসান ছাড়াও হাফেজ সফি উল্লা সিকিউরিটি গার্ড হিসেবে ফাল্গুনকরা রবি টাওয়ারে দায়িত্ব পালন করে। অপর সুপারভাইজার সফিউল্লাহ ঘটনার দিন ছুটি ছাড়াই অনুপস্থিত ছিলেন বলেন জানান।

ঘটনাস্থলে সরজমিন তদন্ত করছেন এসপি সার্কেল নিশাদ তাবাসসুম, চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আকতারুজ্জামানসহ, পিবিআই কুমিল্লার ফরেনসিক টিম।
পুলিশ ও স্থানীয়রা জানান, নিহত আবুল হাসেম রবি টাওয়ারে গত ২০ বছর থেকে সিকিউরিটি গার্ডের চাকরি করেন। দীর্ঘ বছর থেকে থাকার সুবাদে পৌরসভার ফাল্গুনকরা এলাকায় ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights