সিকৃবিতে গবেষণাগার উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক, সিলেট:

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) কৃষি অনুষদের ফসল উদ্ভিদ বিজ্ঞান ও চা উৎপাদন প্রযুক্তি বিভাগের উদ্যোগে ৩টি গবেষণাগার উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকালে ‘আন্ডার গ্রাজুয়েট ল্যাবরেটরি -০১ ও ০২’ এবং পোস্ট গ্রাজুয়েট ল্যাবরেটরি নামে গবেষণাগার তিনটি উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. জামাল উদ্দিন ভূঞা।

ফসল উদ্ভিদ বিজ্ঞান ও চা উৎপাদন প্রযুক্তি বিভাগের চেয়ারম্যান ড. রেহেনুমা তাবাস্সুমের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় উপাচার্য জামাল উদ্দিন ভূঞা বলেন, উচ্চ শিক্ষার মান বৃদ্ধিতে শিক্ষার্থীদের গবেষণার সুযোগ তৈরি করতে হবে। বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে এই গবেষণাগারগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কৃষি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম।

গবেষণাগার উদ্বোধন শেষে উপাচার্য অধ্যাপক ডা. মো. জামাল উদ্দিন ভূঞা বিভিন্ন যন্ত্রপাতি ও সংগ্রহশালা ঘুরে ঘুরে দেখেন। আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত এই গবেষণাগারে সংযোজিত হয়েছে প্লান্ট গ্রোথ চেম্বার, ইনভার্টেড বায়োলজিক্যাল মাইক্রোস্কোপ, ক্লোরোফিল ফ্লোরোমেট্রি, মর্টার গ্রাইন্ডার, ন্যাচারাল কনভেকশন ওভেন, এবং বাইনোকুলার মাইক্রোস্কোপ। বিভিন্ন যন্ত্রাংশ সংযোজনের মাধ্যমে উদ্ভিদের এনাটমি ও ফিজিওলজি ইত্যাদি বিষয়ে উচ্চ শিক্ষার প্রসার ঘটবে। যা উন্নত জাত ও স্বাদসম্পন্ন ফসল উদ্ভাবনের ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights