সিঙ্গারা দিতে দেরি করায় দোকানিকে ছাত্রলীগ নেতার মারধর!

ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠিতে সিঙ্গারা দিতে দেরি করায় দোকানদারকে মারধর করার অভিযোগ উঠেছে জেলা ছাত্রলীগের সহ-সভাপতি উজ্জল মজুমদারের বিরুদ্ধে।

ঝালকাঠি পৌর মিনপার্কে বুধবার সন্ধ্যায় বেবি বোম্বাই সিঙ্গারা দোকানে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশের কাছে অভিযোগ দেয়ার অপরাধে দ্বিতীয় দফায় দোকানদারকে দেখে নেওয়ার হুমকি দিয়ে ওই নেতা শাসিয়েও যান বলে অভিযোগ দোকানদার মিরাজের।

বেবি বোম্বাই সিঙ্গারা দোকার মালিক মিরাজ বলেন, সন্ধ্যায় আমার দোকানে সিঙ্গারা কিনতে আসে ছাত্রলীগ নেতা উজ্জ্বল মজুমদার। টাকা দিয়ে তাড়াতাড়ি সিঙ্গারা দিতে বলে।কিন্তু দোকানে আরো ক্রেতা থাকায় তাদের সিঙ্গারা দিতে দেরি হয়। এতে উজ্জল আমাদের সাথে উচ্চবাচ্য করতে থাকে। তার টাকা ফেরত দেওয়ায় সিঙ্গারাসহ মালামাল ফেলে দেয়। এর প্রতিবাদ করায় আমাকে মারধর করে।স্থানীয় লোকজন এসে আমাকে উদ্ধার করে। এ ঘটনায় পুলিশের কাছে অভিযোগ দিয়েছি। এরপর পুলিশ ঘটনাস্থলে এলে তিনি আরো ক্ষিপ্ত হয় দেখে নেওয়ার হুমকি দেন।
ছাত্রলীগ নেতা উজ্জ্বল মজুমদার বলেন, আমার তাড়া থাকায় আগে টাকা দিয়ে সিঙ্গারা দিতে বলি। আমাকে দাঁড় করিয়ে রেখে সিঙ্গারা দিচ্ছে।আমি এর প্রতিবাদ করলে আমার ওপর টাকা ছুড়ে মারে। ও আমার সাথে বেয়াদবি করেছে। রাগ করে ওকে শাসিয়েছি। কিন্তু ওর গায়ে হাত তুলিনি। সিঙ্গারা ফেলে দেইনি।পুলিশের কাছে যাওয়ার মতো কোনো ঘটনাই ঘটেনি। আমার রাজনৈতিক প্রতিপক্ষ ওদের উসকে দিয়েছে।

ঝালকাঠি সদর থানার ওসি নাসির উদ্দিন সরকার বলেন, অভিযোগ পাওয়ার পরে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লিখিত অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights