সিদ্ধিরগঞ্জে হত্যা মামলায় হাসিনা-কাদের-শামীম ওসমানসহ ৪৫ আসামি

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবর্ষণে মোহাম্মদ সজিব নিহত হওয়ার ঘটনায় ফ্যাসিস্ট শেখ হাসিনা, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ও সাবেক এমপি শামীম ওসমানের নাম উল্লেখ করে মামলা করা হয়েছে। আদালতের নির্দেশে মামলাটি সিদ্ধিরগঞ্জ থানায় নথিভুক্ত হয়।

গত ৪ সেপ্টেম্বর রাতে মামলাটি (নং-২১৫/২৫) দায়ের হলেও বিষয়টি রবিবার (৭ সেপ্টেম্বর) নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনূর আলম। মামলায় মোট ৪৫ জনের নাম উল্লেখ করা হয়েছে এবং আরও ১০০–১৫০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

নিহত সজিবের বাবা মো. সালাউদ্দিন মামলার বাদী। তিনি অভিযোগে উল্লেখ করেছেন, তার ছেলে সজিব (শহীদদের গেজেটে নং ৫৩৬) নারায়ণগঞ্জের শিমরাইলস্থ আহসান উল্লাহ সুপার মার্কেটের একটি দোকানে চাকরি করতেন। ঘটনার দিন দোকান বন্ধ হয়ে গেলে তিনি ছাত্র-জনতার আন্দোলনে যোগ দেন। এরপর আওয়ামী লীগের শীর্ষ নেতাদের নির্দেশনা ও পরিকল্পনায় সংগঠিত গুলিবর্ষণে সজিব গুলিবিদ্ধ হয়ে নিহত হন।

বাদীর দাবি, শেখ হাসিনার ‘হুকুমে’, সাবেক মন্ত্রী ওবায়দুল কাদেরের ‘পরিকল্পনায়’ এবং শামীম ওসমানের নেতৃত্বে স্থানীয় ও বিভিন্ন জেলার আওয়ামী লীগের নেতাকর্মীরা এ হামলায় অংশ নেন। গুলিবিদ্ধ অবস্থায় সজিবকে উদ্ধার করে নারায়ণগঞ্জ ৩০০ শয্যা হাসপাতাল নিয়ে গেলে দুপুর ১টা ২০ মিনিটে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর থানা কর্তৃপক্ষ মামলা না নেওয়ায় বাদী আদালতের শরণাপন্ন হন। আদালতের নির্দেশে অবশেষে প্রায় দেড় বছর পর মামলাটি থানায় নথিভুক্ত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights