সিনিয়র সচিব জাকিয়া সুলতানাকে বাধ্যতামূলক অবসর

অনলাইন ডেস্ক

চাকরিকাল ২৫ বছর পূর্ণ হওয়ায় শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জাকিয়া সুলতানাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব জামিলা শবনমের সই করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, যেহেতু শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মিজ জাকিয়া (সুলতানা) খানমের (৫৬২১) চাকরিকাল ২৫ বছর পূর্ণ হয়েছে এবং সরকার জনস্বার্থে তাকে সরকারি চাকরি থেকে অবসর প্রদান করা প্রয়োজন বিবেচনা করে; সেহেতু সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৫ ধারার প্রদত্ত ক্ষমতাবলে তাকে সরকারি চাকরি থেকে অবসর প্রদান করা হলো।

তিনি বিধি অনুযায়ী অবসরজনিত সুবিধাদি প্রাপ্য হবেন। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights