সিভাসু’তে রিসার্চ অ্যান্ড টেকনোলজি ফেস্টিভ্যাল

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

জাঁকজমকপূর্ণ পরিবেশে শনিবার চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ে (সিভাসু) অনুষ্ঠিত হয়েছে ‘সিভাসু রিসার্চ অ্যান্ড টেকনোলজি ফেস্টিভ্যাল ২০২৪’।

বিশ্ববিদ্যালয়ের গবেষণা ও সম্প্রসারণ দপ্তরের উদ্যোগে এ ফেস্টিভ্যালের আয়োজন করা হয়। দিনব্যাপী এ আয়োজনে গবেষণা কার্যক্রমের মধ্য থেকে মোট ২৬টি প্রবন্ধ উপস্থাপন করা হয়।

সিভাসু অডিটরিয়ামে উদ্বোধনী পর্বে প্রধান অতিথি হিসেবে অনলাইনে যুক্ত হন ইউজিসি সদস্য প্রফেসর ড. মোহাম্মদ তানজীমউদ্দিন খান। প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন সিভাসু উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ লুৎফুর রহমান।

বিশেষ অতিথি ছিলেন সিভাসু কোষাধ্যক্ষ প্রফেসর ড. মো. কামাল এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. আতিয়ার রহমান। সভাপতিত্ব করেন প্রফেসর ড. এসকেএম আজিজুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে প্রাণিসম্পদের সুস্বাস্থ্য নিশ্চিত করার আহ্বান জানিয়ে ইউজিসি সদস্য ড. মোহাম্মদ তানজীমউদ্দিন খান বলেন, প্রাণিসম্পদ প্রকৃতিরই একটি অংশ। আর প্রাণিসম্পদের সুস্বাস্থ্য নিশ্চিত করা মানে জাতীয় অর্থনীতিতে ভূমিকা রাখা।

ফেস্টিভ্যালে সিভাসুহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানের গবেষকরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights