সিরাজগঞ্জে দুই মাদক কারবারি আটক

সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জের কড্ডার মোড় এলাকায় অভিযান চালিয়ে ৬০ কেজি গাঁজা ও ৬ হাজার পিস ইয়াবহ দুই মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি সাদা রঙের প্রাইভেটকার জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের কড্ডারমোড় এলাকায় এ অভিযান চালানো হয়। আটক আসামীরা হলেন, হবিগঞ্জ জেলার মাধবপুর থানার বেঙ্গাডুবা এলাকার আবুল মিয়ার ছেলে জসিম মিয়া (৩০) ও হবিগঞ্জ সদর থানার শরিফাবাদ এলাকার মর্তুজা আলীর ছেলে রুবেল মিয়া (৩৫)।

বৃহস্পতিবার সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানিয়েছেন সিরাজগঞ্জ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা জুলহাজ উদ্দিন। সংবাদ বিজ্ঞপ্তিতে উখে করা হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উলে­খিত স্থানে চেকপোস্ট বসিয়ে একটি সাদা রঙের গাড়িতে অভিযান চালানো হয়। এসময় আটক আসামীদের দেওয়া তথ্যের ভিত্তিতে প্রাইভেটকারের ব্যাকডালা থেকে ৬০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এসময় ড্রাইভিং সিটের দরজার প্যাড ক্যাভারের ভিতর থেকে ৬ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। আটক আসামীদের বিরুদ্ধে মামলা দায়েরের পর তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/এএম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights