সিলেটে জলাশয় থেকে অজ্ঞাত লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, সিলেট

সিলেটের দক্ষিণ সুরমায় নদীর পাড় থেকে লাশ উদ্ধারের ১৯ দিনের মাথায় এবার পুকুর থেকে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (০৮ মার্চ) বিকেল ৩টার দিকে দক্ষিণ সুরমার রশিদপুর ও লালাবাজারের মধ্যবর্তী হরমুজ আলী ফিলিং স্টেশনের পেছনের জলাশয় থেকে লাশটি উদ্ধার করা হয়। তবে লাশের পরিচয় শনাক্ত করা যায়নি।

উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য লাশটি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন দক্ষিণ সুরমা থানার পরিদর্শক (তদন্ত) সুমন কুমার চৌধুরী।
তিনি আরও জানান, ফিলিং স্টেশনের পেছনের জলাশয়ে একটি লাশ দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেন। পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে। পরে সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য লাশ ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights