সিলেটে ঝোপের ভেতরে মিলল অস্ত্র ও বিস্ফোরক

নিজস্ব প্রতিবেদক, সিলেট

সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় পরিত্যক্ত অবস্থায় একটি আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করেছে র‌্যাব।

গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার ৬ নম্বর ঢাকা দক্ষিণ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের উত্তর কানিশাইল এলাকার একটি ঝোপ থেকে এসব উদ্ধার করা হয়।

র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার, অতিরিক্ত পুলিশ সুপার মো. মনজুরুল আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে উত্তর কানিশাইল এলাকায় অভিযান চালানো হয়। এ সময় একটি ঝোপ তল্লাশি করে একটি দেশীয় ওয়ান শুটার গান, ছয়টি জেল, আটটি নন-ইলেকট্রিক ডেটোনেটর, পাঁচটি সেফটি ফিউজ এবং থানা থেকে লুট হওয়া দুটি টিয়ারশেল উদ্ধার করা হয়।

অস্ত্র ও বিস্ফোরকগুলো গোলাপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights