সিলেটে বাসা থেকে বাবা, মা ও মেয়ের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, সিলেট
সিলেট মহানগরের রায়নগর আবাসিক এলাকায় বাবা, মা ও মেয়ে খুন হয়েছেন। বুধবার সকালে রায়নগরের মিতালী ১১১ নম্বর বাসায় ট্রিপল মার্ডারের এই ঘটনা ঘটে।

সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অফিসার, অতিরিক্ত উপকমিশনার মও. মঞ্জুরুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, কোতোয়ালি থানাধীন রায়নগর আবাসিক এলাকার মিতালী ১১১ নম্বর বাসার ভেতরে তিনটি লাশ পাওয়া গেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights